• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

বহুমুখী পণ্য উৎপাদন করে রফতানির তাগিদ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

এনবি নিউজ : আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রফতানি খাতে আমরা শুধু একটা বা দুইটা পণ্যের ওপর নির্ভরশীল না হয়ে বহুমুখী পণ্য উৎপাদন করে রফতানি করতে পারি। তার মধ্যে যেমন ডিজিটাল ডিভাইসগুলো। অর্থাৎ এখন আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশ, কাজেই এ ক্ষেত্রে যা যা প্রয়োজন আমরা কিন্তু সেগুলো করতে সক্ষম, আমরা তা পারি।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, এনএসটি ফেলোশিপ এবং গবেষণা-অনুদান প্রদান অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে অনেক সুযোগ রয়েছে, আমাদের রফতানি পণ্য বাড়াতে হলে কিন্তু গবেষণার প্রয়োজন আছে। কাজেই আমি আশা করি, সবাই নতুন নতুন পণ্য উৎপাদন এবং আমাদের রফতানি যেন অব্যাহত থাকে, সেদিকে বিশেষ দৃষ্টি দেবেন। প্রতিটি শিল্প কারখানায় গবেষণা ও উন্নয়ন শাখাকে কার্যকরী ও শক্তিশালী করতে হবে। গবেষণার মধ্য দিয়ে আমরা ব্যয় কমাতে পারি। উৎপাদনে উৎকর্ষতা বাড়াতে পারি, পরিমাণ বৃদ্ধি করতে পারি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা এরই মধ্যে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, যেসব অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। সেখানেও গবেষণা একান্ত প্রয়োজন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১