প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৮:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২১, ৭:৩১ পূর্বাহ্ণ
গণটিকার নামে গণপ্রতারণা শুরু হয়েছে : মির্জা ফখরুল

এনবি নিউজ : পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে আরেকবার গণপ্রতারণা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ রোববার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ফখরুল।
এ সময় বিএনপির মহাসচিব আরও বলেন, ‘সরকারের প্রতিটি পদক্ষেপে প্রমাণিত হয়েছে, টিকাদানের ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো রোডম্যাপ সরকার জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘এই গণটিকা প্রদানের কর্মসূচি সম্পূর্ণ দলীয় কর্মসূচিতে পরিণত করার উদ্দেশ্যে দলীয় কর্মীদের সম্পৃক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।’
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473
Copyright © 2026 Noakhali-news.com. All rights reserved.