• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কারিগরিতে ৯২.৮৫ শতাংশ পাস, ৫,৭৭৫ শিক্ষার্থী পেল জিপিএ-৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছে দেশের শিক্ষা বোর্ডগুলো। এবার কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ৪৯ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নিয়েছে।

গতবার কারিগরি বোর্ড থেকে চার হাজার ১৪৫ জন জিপিএ-৫ পেয়েছিল। এবার তা এক হাজার ৬৩০ জন বেড়েছে।

এবার কারিগরি বোর্ডে এক লাখ পাঁচ হাজার ৩৩৮ ছেলে পরীক্ষার্থী এবং ৪৩ হাজার ৮৫৯ মেয়ে পরীক্ষার্থী অংশ নেয়।

কারিগরি শিক্ষা বোর্ডে এবার ৬৫৯টি কেন্দ্রে এক হাজার ৮৩৫টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী পরীক্ষা দেয়। এদের মধ্যে একজন পরীক্ষার্থীও পাস করেনি এমন কোনো প্রতিষ্ঠানও নেই। তবে, শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠান রয়েছে ১৯৫টি।

আজ রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ রোববার আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১