• রবিবার, ২৪ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শহীদ মিনারের নিরাপত্তা রক্ষায় রাত থেকে ঢাবি এলাকার হোটেল-মেসে তল্লাশি: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : শহীদ মিনারের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, আজ রাত থেকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আশপাশ এলাকার আবাসিক হোটেল ও মেসে তল্লাশি করা হবে।

আজ শনিবার সকালে শহীদ মিনারের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি।

এ সময় তিনি আরও বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুষ্কৃতকারীরা যেন নাশকতামূলক কোনো কাজ করতে পারে, সে জন্য এই তল্লাশি চালানো হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোনো ঝুঁকি নেই। তারপরও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।’

ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারকেন্দ্রিক চারদিকের রাস্তায় পুলিশের চেকপোস্ট থাকবে। চেকপোস্টের ভেতরে ও বাইরে পুরো এলাকা সিসিটিভির অধীন থাকবে। পলাশি ক্রসিং থেকে যারা আসবেন, তাদের তল্লাশির পর ঢুকতে দেওয়া হবে। সেখানে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। এসব পরীক্ষা করেই তাদের ঢুকতে দেওয়া হবে।

বিদেশি কূটনৈতিকরাও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১