• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

গণকমিশনের আয়-ব্যয় অনুসন্ধানের দাবী জাতীয় পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৫ মে, ২০২২

এনবি নিউজ : জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ১১৬ জন আলেমের বিরুদ্ধে যারা দুদকে অভিযোগ করেছে, সেই গণকমিশনের আয়-ব্যয়ের অনুসন্ধান করতে হবে। তিনি বলেন, ‘গণকমিশনের কোনও আইনি ভিত্তি নেই।’ কে বা কারা এবং কেন এই গণকমিশন সৃষ্টি করেছে, তা খতিয়ে দেখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

আজ বুধবার ২৫ মে দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে পার্টির সম্পাদকমণ্ডলীর সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।

গণকমিশনের সঙ্গে জড়িতদের আয়-ব্যয় ও লেনদেন অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জাপার মহাসচিব বলেন, ‘গণকমিশনের তথ্যমতে বুজুর্গদের হয়রানি করা ভালো হবে না। দেশ থেকে হাজার হাজার কোটি পাকা পাচার হচ্ছে, এমন বাস্তবতায় মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই গণকমিশন কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে রাজনীতির মাঠে এগিয়ে যাচ্ছে। আমরা কারও জোটে নেই, কারও জোটে যেতে জাতীয় পার্টি অঙ্গীকারও করেনি।’ চুন্নু বলেন, ‘আগামী নির্বাচনে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেবে জাপা। জাপা মানুষের অধিকারের স্বার্থে কখনোই আপোস করবে না। তাই তিনশ’ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের আস্থা হারিয়েছে। দেশের মানুষ এখন আর দল দুটিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি বেশি গ্রহণযোগ্য।’
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১