চীনের হেনান প্রদেশের বৃহত্তম শহর চাংচোউ। রয়টার্সের জানিয়েছে, গত সপ্তাহে শহরটিতে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৬৭ জন; আগের সপ্তাহে যা ছিল একশ’র নিচে।
কোভিড আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়তে থাকায় শহরটির ওপর আংশিক লকডাউন আরোপ করেছে কর্তৃপক্ষ।
চীনের স্থানীয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিও এবং চীনে নিজস্ব প্রতিনিধির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কারখানার সীমানা থেকে পালিয়ে হেঁটেই বাড়ি ফেরার চেষ্টা করছেন ফক্সকন শ্রমিকরা। গন্তব্য দূরের হলেও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া এড়াতে গণপরিবহন এড়িয়ে যাচ্ছেন তারা।
বাণিজ্যিক প্রকাশনা ফাইন্যানশিয়াল টাইমসকে শা নামের ২২ বছর বয়সী এক শ্রমিক বলেছেন, “ডর্মিটরিগুলোতে পুরোপুরি বিশৃঙ্খলা চলছে। ক্যাম্পাস থেকে পালাতে প্রথমে আমরা প্রথমে একটা প্লাস্টিকের বেড়া পাড় করেছি, তারপর একটা মেটাল বেড়া পাড় করেছি।”
নির্মাণ কারখানার আশপাশের এলাকাগুলো কয়েক দিন ধরে লকডাউনে আছে বলে জানিয়েছেন পালিয়ে আসা শ্রমিকরা। সংক্রমণ ঠেকাতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কোভিড পজিটিভ শ্রমিকদের, প্রতিদিন টেস্ট করে দেখা হচ্ছে তাদের শারীরিক অবস্থা।