• রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

রুয়েটের ৯ শিক্ষক-কর্মকর্তার ঠিকানায় এল সাদা কাপড়ের টুকরো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

এনবি নিউজ : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষক-কর্মকর্তার ঠিকানায় দু’টুকরো করে সাদা কাপড় পাঠানোর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার ‘সচেতন নাগরিক সমাজ’ এর নামে ডাক বিভাগের খামে তাদের কাছে এসব কাপড় আসে। তবে খামের ভেতর কোনো চিঠি ছিল কিনা তা জিডিতে পরিষ্কার করা হয়নি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম হোসেন নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে ওই থানার ওসি হাফিজুর রহমান জানান।

কাপড় পাওয়াদের মধ্যে সদ্য সাবেক উপাচার্য মো. রফিকুল ইসলাম শেখ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সেলিম হোসেন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মো. ফারুক হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ মো. রবিউল আওয়াল, উপপরিচালক (ছাত্রকল্যাণ) মো. মামুনুর রশীদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জগলুল সাদত, কম্পট্রোলার নাজিম উদ্দিন আহম্মদ, প্রকৌশলী মো. হারুন অর রশিদ এবং প্রকৌশলী মো. রাইসুল ইসলাম আছেন।

<div class="paragraphs"><p>জিডির কপি</p></div>

জিডির কপি

গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত পরিদর্শন কমিটির সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে বলে শিক্ষক-কর্মকর্তারা মনে করছেন।

ওসি হাফিজুর রহমান বলেন, “এ ব্যাপারে শিক্ষকদের সঙ্গে আমার কথা হয়েছে। ডাক বিভাগের মাধ্যমে পাঠানো ওই সাদা কাপড়ও দেখেছি।”

কাপড়ের টুকরোগুলোকে জিডিতে ‘কাফনের কাপড়’ বলা হলেও সেগুলো কাফনের কাপড় কিনা তা পরিষ্কার নয় জানিয়ে তিনি বলেন, “ঘটনা তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১