• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ঢাকা সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী, করলেন দূতাবাস উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আজ সোমবার সকাল ৮টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

পরে বিকালে ঢাকায় সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বনানীর বি ব্লকের ২৩ নম্বর সড়কের ৫০ নম্বর প্লটের একটি ভবনে আর্জেন্টিনা দূতাবাস উ‌দ্বোধন ক‌রেন। এ সময় বাংলা‌দে‌শের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছি‌লেন।

দীর্ঘ ৪৫ বছর পর ঢাকায় ফের দূতাবাস চালু ক‌রে‌ছে লা‌তিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। এর ফলে দীর্ঘ চার দশকের বেশি সময় পর ফের বাংলাদেশে মিশন চালু করল দেশটি।

দূতাবাসটির উদ্বোধন উপলক্ষ্যে সোমবার সকালে একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন সান্তিয়াগো ক্যাফিয়েরো। তার এ সফরে আর্জেন্টিনার দূতাবাস চালুর পাশাপাশি দুই দেশের মধ্যে ফুটবল ও কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

ঢাকায় ১৯৭৮ সালে দূতাবাস বন্ধ ক‌রে দেয় লা‌তিন আমেরিকার দেশটি। গত বছ‌রের শে‌ষের দি‌কে পুনরায় ঢাকায় দূতাবাস খোলার বিষ‌য়ে আলোচনা শুরু হয়। ত‌বে কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনে মুগ্ধ হয় দেশটি। তারই পরিপ্রেক্ষিতে ঢাকায় পুনরায় দূতাবাস খোলার বিষয়‌টি গ‌তি পায়।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে গত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন সান্তিয়াগো ক্যাফিয়ারো।

ওই সময় আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্যিক কৌশল উন্নয়নের অংশ হিসেবে রফতানি গন্তব্য বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার প্রকল্প নেওয়ার কথা জানানো হয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১