• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

চীনের কাছে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৪ জুন, ২০২১

নিউজ ডেস্ক: করোনাভাইরাসকে বরাবরই চীনা ভাইরাস বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট এবার মহামারী করোনার ক্ষতিপূরণ বাবদ চীনের কাছ থেকে ১০ ট্রিলিয়ন ডলার দাবি করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এমনটাই দাবি করেন। ট্রাম্প বলেন, চীন উহানের ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ভাইরাসের কারণে যে পরিমাণ মৃত্যু এবং ক্ষতি হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্র ও বিশ্বকে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে চীনের।

তিনি বলেন, এখন সবাই, এমনকি আমার ‘শত্রু’ও বলতে শুরু করেছেন যে, চীনের উহানের ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার বিষয়ে আমি যা বলেছি তা ঠিক ছিল। জো বাইডেন করোনার জন্য চীনকে দায়ী করছেন।
উল্লেখ্য, মহামারী করোনার শুরু থেকেই এই ভাইরাসকে চীনা ভাইরাস বলে দাবি আসছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে চীনের পক্ষ থেকে প্রতিবাদ জানানোও হয়েছে। কিন্তু তারপরও চীনকে ছেড়ে কথা বললেন না ট্রাম্প, এবার চাইলেন ক্ষতিপূরণ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০