• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা তালেবানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

এর মধ্যে তালেবান নেতারা আল–জাজিরাকে বলেছেন, তাঁরা অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের চিন্তা করছেন। এই সরকারে দেশের সব নৃগোষ্ঠী ও উপজাতি থেকে উঠে আসা নেতাদের নেওয়া হবে। নতুন সরকারের জন্য এরই মধ্যে প্রায় এক ডজন নেতার নাম আলোচনায় এসেছে। তবে এই সরকারের মেয়াদ কী হবে, তা এখনো পরিষ্কার নয়।

আফগানিস্তানে দীর্ঘদিন ধরে রাজনীতি ও সংঘাতের কেন্দ্রে রয়েছে জাতিগত বৈচিত্র্য। চার কোটি মানুষের এই দেশে কোনো গোষ্ঠীরই একক সংখ্যাগরিষ্ঠতা নেই। সবচেয়ে বড় জাতিগোষ্ঠী হলো পশতু। মোট জনসংখ্যার ৪২ শতাংশের বেশি তারা। প্রধানত সুন্নি মুসলিম সম্প্রদায়ের এই গোষ্ঠী পশতু ভাষী। অষ্টাদশ শতক থেকেই আফগান রাজনীতিতে আধিপত্য রয়েছে তাদের।

সরকার গঠন নিয়ে আলোচনার জন্য তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা বারাদার এবং তালেবানের প্রতিষ্ঠাতা প্রয়াত মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব কান্দাহার থেকে রাজধানী কাবুলে এসেছেন। সূত্রগুলো বলছে, তালেবান সরকারে নতুন মুখ আনতে চাইছে। এর মধ্যে তাজিক ও উজবেক নেতারাও থাকবেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১