• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কঠিন ম্যাচ জিতে স্বস্তিতে ব্রাজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে যায় ব্রাজিল। এরপর বিরতির আগে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। দ্বিতীয়ার্ধে তিন গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে আজ শুক্রবার শুরুতেই এরিক রামিরেসের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। ১১ মিনিটেই জালের দেখা পেয়ে যান তিনি। এরপর ম্যাচে ফিরতে বেশ সময় অপেক্ষা করতে হয় ব্রাজিলকে।

শেষ পর্যন্ত মার্কিনিয়োসের গোলে সমতা ফেরায় ব্রাজিল। সমতায় ফিরে চাঙা হয়ে আরও দুই গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকেরা। শেষ দিকে গাব্রিয়েল বারবোসা ও এন্থনি গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

প্রথমে পিছিয়ে গিয়ে পরে ম্যাচে ফেরা কতটা কঠিন ছিল, ম্যাচ শেষে সেই ব্যাখা দিলেন মার্কিনিয়োস। ব্রাজিল তারকা বলেন, ‘এটা খুব কঠিন ম্যাচ ছিল। আমরা যে ধরনের ফুটবল খেলি, শুরুটা হয়েছিল তার চেয়ে অনেক নিচু মানের। এই ফল পাওয়াটা সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত ফলাফলই মুখ্য। এই ম্যাচ থেকে দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স ও ফলাফলকে ইতিবাচক হিসেবে নিতে পারি আমরা।’

এ নিয়ে ৯ ম্যাচে টানা ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ব্রাজিল। সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করার আরও কাছে পৌঁছে গেছে তারা।

দিনের অন্য ম্যাচে অসংখ্য সুযোগ হারিয়ে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে দলটি। ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে ভেনেজুয়েলা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০