• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

পল্লী বিদ্যুতে হাত হারানো শিশু জুবায়েরকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

এনবি নিউজ : পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হয়ে হাত হারানো বরিশালের মুলাদীর সাত বছরের শিশু মো. জুবায়েরকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ সংশ্লিষ্টদের প্রতি এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে আইনজীবী মো. আবদুল্লাহ আল মাহবুব সাংবাদিকদের আদালতের আদেশের বিষয়টি জানান।
এডভোকেট আবদুল্লাহ আল মাহবুব বলেন, শিশু জুবায়েরের পিতা তোফাজ্জল হোসেন হাইকোর্টে  ক্ষতিপূরণের নির্দেশনার আর্জি পেশ করে রিটটি দায়ের করেন।
এডভোকেট মাহবুব বলেন, বরিশালের মুলাদীতে শিশু জুবায়েরের দুই তলা বাড়ীর ছাঁদের উপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন গিয়েছে। বাড়ির ওপর থেকে এই লাইন সরাতে আবেদন করে শিশু জুবায়েরের পরিবার। তারপরও সংশ্লিষ্টরা বিদ্যুৎ লাইনটি সরিয়ে নিরাপদ স্থানে স্থাপন করেননি। বিষয়টি নিয়ে গনমাধ্যমেও প্রতিবেদনও প্রকাশ হয়েছে। এরই মধ্যে জুবায়ের বিদ্যুতায়িত হন। তাকে রাজধানী ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তার বাম হাত পুরোপুরি কর্তন করা হয় ও ডান হাত অকেজো হয়ে গেছে।
রিট আবেদনে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুয়তান বোর্ডের চেয়ারম্যানসহ ১৪ জনকে
বিবাদী করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০