• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

হাই কোর্ট নির্দেশনা দিলে আল-জাজিরা বন্ধ হবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : হাইকোর্টের নির্দেশ পেলে আলজাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করি। হাইকোর্ট যদি এটি বন্ধ করার আদেশ দেন, সেক্ষেত্রে তা আমাদের মানতে হবে।

শুক্রবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার চট্টগ্রাম নগরীর বাসায় সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে  এসব কথা বলেন।

তথ্য মন্ত্রণালয়কে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সে অনুযায়ী ইউটিউব ও অন্যান্য চ্যানেল থেকে আলজাজিরার রিপোর্টটা সরানো হচ্ছে না কেন-সাংবাদিকদের এ প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, আমরা চাইলে আলজাজিরার সম্প্রচার আমাদের দেশে বন্ধ করতে পারতাম। ৬-৭টি দেশে আলজাজিরার সম্প্রচার বন্ধ আছে। এমনকি ভারতেও কিছুদিনের জন্য বন্ধ ছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনার এই সরকার যেহেতু গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে তাই আমরা সেই উদ্যোগ নিইনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, এটি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে প্রকাশ করা হয়েছে। স্বাধীনতার যেমন দরকার, দায়িত্বশীলতারও প্রয়োজন আছে। কিন্তু স্বাধীনতা মানে এই নয়-ভুল, মিথ্যা, পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অপরের স্বাধীনতা হরণকারী সংবাদ পরিবেশন করা। আলজাজিরার রিপোর্টটি মিথ্যা বানোয়াট, কিছু কাট পেস্ট করে প্রকাশ করা হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০