• শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সবাই খুব উৎসাহ ও আগ্রহ ভরে টিকা দিচ্ছে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : আর এখন আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা নেই। এখন সবাই খুব আগ্রহ ভরে, উৎসাহ ভরে চলে আসছে টিকা দিতে।

আজ কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ‌টিকা নেওয়ার ব্যাপারে অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল। সাহসী ভূমিকা রেখেছে আমাদের কুমুদিনী নার্সিং ইনস্টিটিউট থেকে পাস করা কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা। তাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি বলেন, আমরা বলে দিয়েছি, ৪০ বছরের উপরে যারা তারা টিকা পাবে এবং আইডি কার্ড নিয়ে যাওয়ার পর তারা ফর্ম পাবে, তারা রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশনের হওয়ার পর তারা টিকা পাবে।

তিনি বলেন, টিকা নেওয়ার পাশাপাশি সবাই স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চললে এই প্রাদুর্ভাব পুরোপুরি আমাদের দেশ থেকে চলে যাবে। করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য যা যা করা দরকার আমরা তা করে যাচ্ছি। আমাদের পদক্ষেপের ফলে আজকে এই করোনা ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০