• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন : ভোট কেনার অভিযোগ নিপুণের, জায়েদ বললেন মিথ্যা কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২

এনবি নিউজ : কঠোর নিরাপত্তায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুক্রবার সকাল ৯টা, শুরু হয়ে ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নিপুণ আক্তার বলেন, ‘আমরা অনেক ক্ষণ ধরেই শুনছি এফডিসির প্রবেশপথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের চাদরের নিচ দিয়ে টাকা দিচ্ছেন জায়েদ খান। বার বার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছি না। এ জায়গায় দাঁড়িয়ে ভোট চাওয়াই নিষেধ। এরা ভোট চাইছে, টাকা দিচ্ছে। তাই এখন আমরাও এখানে দাঁড়াব।’

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন। শিল্পীদের ভালোবাসা দেখে তারা মিথ্যাচার করছে।’ এ সময় জায়েদ খান চাদর সরিয়ে প্রশ্ন করেন, টাকা কই?

এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে, সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার অপর প্যানেল থেকে নির্বাচন করছেন। দুই প্যানেলই ২১ সদস্যের কমিটির এ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছে।

দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন।

এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। কমিশনের দুজন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আর, মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১