• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বান্দরবানে গোলাগুলিতে এক সেনা কর্মকর্তা এবং তিন সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : বান্দরবানের রুমা উপজেলায় গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর এক কর্মকর্তা এবং তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও এক সেনাসদস্য আহত হয়েছেন। আইএসপিআর থেকে আজ বৃহস্পতিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

নিহত সেনা কর্মকর্তা হলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। এ ছাড়া আহত সেনা সদস্য হলেন সৈনিক ফিরোজ।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত তিন সন্ত্রাসী জনসংহতি সমিতির সদস্য। তাঁদের নাম জানা যায়নি। আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের উদ্ধার করে সেনাবাহিনীর সিএমএস হাসপাতালে পাঠানো হয়েছে।

সেনাবাহিনী বলছে, ঘটনাস্থল থেকে একটি এসএমজি, তিনটি দেশীয় তৈরি বন্দুক, সেনাবাহিনীর আদলে  তিনটি পোশাক, ২৮০টি গুলিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করা করেছে। ঘটনাস্থলের আশপাশের এলাকাগুলোতে সেনা টহল জোরদার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০