• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ঠান্ডায় জমে তুরস্ক-গ্রিস সীমান্তে ১২ অভিবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : তুরস্কের এরদিন প্রদেশের ইপসালা শহরের কাছে গ্রিস সীমান্তবর্তী এলাকায় ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান স্যোলু টুইটারে তুরস্কের উত্তর-পশ্চিম অঞ্চলে ১২ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

  প্রবল ঠান্ডার মধ্যে খোলা আকাশে নিচে পড়ে ছিলেন ১২ জন। কারও গায়ে পাতলা জামা। কারও সেটুকুও নেই। পায়ে নেই জুতা। প্রবল ঠান্ডায় জমে মৃত্যু হয়েছিল ১১ জনেরই। এক জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি। নিহতেরা ২২ জনের একটি দলের সঙ্গে ছিলেন।

জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুর দিকে ঘটনাস্থলের এলাকার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, গ্রিসের সীমান্তরক্ষীরা শরণার্থীদের আশ্রয় না দিয়ে তাড়িয়ে দিয়েছেন। গ্রিসের সীমান্ত পেরিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিল ২২ জনের দলটি।

টুইটারে ঘটনাস্থলের একাধিক ছবি পোস্ট করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান স্যোলু। গ্রিস নিহতদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১