• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি নাজমুল আহাসান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৬টার দিকে মৃত্যু হয় তাঁর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত এ খবর নিশ্চিত করেছেন।

অমিত দাশ গুপ্ত জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। পরে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নাজমুল আহাসান গত ৮ জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে পদোন্নতি পেয়ে আপিল বিভাগে নিয়োগ পেয়েছিলেন।

জানা গেছে, গত রোববার সকাল পৌনে ১১টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে তিন বিচারপতি শপথ নেন। তাঁরা হলেন—বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। তবে,  করোনায় আক্রান্ত হওয়ায় এফ আর এম নাজমুল আহাসান শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০