• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

পদ ফিরে পেতে নিপুণের আপিল শুনানি কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অভিনেত্রী নিপুণ আক্তারের আপিলের শুনানির জন্য আগামীকাল সোমবার দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অভিনেত্রী নিপুণ আক্তারের আবেদনের ওপর বেলা সাড়ে ১১টা আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়।

শুরুতে নিপুণের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত আপিল করব। আগামীকাল শুনানির জন্য রাখেন।’ এ সময় আদালত আবেদন গ্রহণ করে নিয়মিত আপিলের নির্দশদিয়ে শুনানির জন্য আগামীকাল সোমবার দিন নির্ধারণ করেন।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

অপরদিকে, জায়েদ খানের পক্ষে শুনানি করেন আ্যডভোকেট আহসানুল করিম।

এর আগে গত বুধবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। নিপুণ আক্তারের আবেদনের শুনানি শেষে গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই আদেশ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে আজ রোববার পর্যন্ত স্থিতিশীলতা দিয়ে আপিল বিভাগে শুনানির দিন ধার্য করা হয়। এ সময় পর্যন্ত কেউ দায়িত্ব পালন করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন আদালত। নিপুণের আপিল শুনানি শেষে গত বুধবার বিকেল সোয়া ৩টায় আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।

এর আগে গত সোমবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করা হয়। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নিপুণ আপিল করেন। এর শুনানি হয় বুধবার।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান। এরপর ৫ ফেব্রুয়ারি (শনিবার) আরেক প্রার্থী নিপুণ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান ও চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।

পরে জায়েদ খানের আইনজীবী নাহিদ সুলতানা যুথি নির্বাচনি আপিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টে আবেদন করলে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত ও রুল জারি করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০