• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২

এনবি নিউজ : তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। সফরকারি আফগানিস্তানকে ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে তামিম ইকবালের দল। এখন পরের ম্যাচে জয় পেলেই বাংলাওয়াশের ষোলোকলা পূর্ণ হবে।

বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। ওপেনার রহমত শাহ হাল ধরলেও, আরেক ওপেনার রিয়াজ হাসান ১ রানে রানআউট হয়ে ফেরেন সাজঘরে। ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদীকে ফেরান শরীফুল। মিডল অর্ডারে খেলতে নামা আজমাতুল্লাহ ওমরজাই সাজঘরে ফেরেন সাকিবের শিকার হয়ে।

রহমতকে সাথে নিয়ে হাল ধরেন নাজিবুল্লাহ জাদরান। কিন্তু ৮৯ রানের জুটি ভাঙেন তাসকিন। ২৪ তম ওভারে বল করতে এসে প্রথম বলেই ৫২ রানে রহমতকে ফেরান তাসকিন। এরপর মোহাম্মদ নাবীকে সাথে করে হাল ধরার চেষ্টা করেন নাজিবুল্লাহ। তবে ২৮ তম ওভারের শুরুতেই ফের তাসকিনের আক্রমণ। ৫৪ রানে সাজঘরে ফিরেছন নাজিবুল্লাহ। রাহমতুল্লাহ গুরবাজকেও ফিরিয়েছেন সাকিব আল হাসান।

মোহাম্মদ নবী আর রশিদ খান মিলে প্রতিরোধের চেষ্টা করলেও ২১৮ রানের বেশি করতে দেয়নি টাইগাররা। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান আর তাসকিন আহমেদ নিয়েছেন দুইটি করে উইকেট। মোস্তাফিজ, শরীফুল, মাহমুদউল্লাহ রিয়াদ আর আফিফ নিয়েছেন একটি করে উইকেট।

এদিকে টস জিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৩০৭ রানের টার্গেট দেয় স্বাগতিক বাংলাদেশ। ৪ ইউকেট হারিয়ে ৫০ ওভারে ৩০৬ রান করতে পেরেছে টাইগাররা।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০