• শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সবার প্রতি উদাত্ত আহ্বান- আপনারা নির্বাচনে আসেন: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

এনবি নিউজ : নির্বাচন সক্রিয় অংশগ্রহণমূলক হোক সেটি চায় নির্বাচন কমিশন (ইসি)। এমনটি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলে ভোট সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। কাউকে আমরা ধরে বেঁধে ভোটে আনব না। সেই দায়িত্বও আমাদের না। সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে— আপনারা নির্বাচনে আসেন।

আজ সোমবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা ভোটে এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। বিএনপির রাজনৈতিক কৌশল থাকতে পারে। তাতে আমরা হস্তক্ষেপ করব না, করতে পারি না। আমাদের সেই এখতিয়ারও নেই।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিয়েছি— ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনূর্ধ্ব ১৫০টি আসনে ভোট হবে। ১৫০টি আসনে ইভিএমে ভোট নেওয়া সম্ভব হবে কিনা সেটিও ভাববার বিষয়। কারণ মেশিনগুলো আসবে বিদেশ থেকে। আমরা আমাদের সিদ্ধান্তের বিষয়টি সরকারকে জানিয়ে দিয়েছি।

সিইসি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। রাজনৈতিক অংশীজনকে এগিয়ে আসতে হবে। এককভাবে নির্বাচন কমিশনের ওপর নির্ভর করা ঠিক হবে না। কারণ এটি বিশাল কর্মযজ্ঞ। ইসি সর্বোচ্চ চেষ্টা করবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, এখন যে এখতিয়ার ইসিকে দেওয়া হয়েছে, তাতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এ ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারদেরও সক্রিয় ও সাহসী ভূমিকার রাখতে হবে।

সিইসি বলেন, ইভিএমে ভোট কারচুপি সম্ভব নয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, এ ধরনের শঙ্কা সঠিক নয়।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১