• সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

শ্রীদেবীর সঙ্গে জাহ্নবীর তুলনা নিয়ে বনি কাপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

এনবি নিউজ ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই জাহ্নবী কাপুরকে একের পর এক পরীক্ষা দিতে হচ্ছে। কখনও তার অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে তো কখনও আবার শ্রীদেবী-কন্যার নাম জড়িয়েছে স্বজনপোষণ বিতর্কে। আরও একটা বিষয় না বললেই নয়, ক্রমাগত মায়ের সঙ্গে জাহ্নবীর তুলনা টেনেছেন সমালোচকরা। এবার মেয়ের পাশে দাঁড়ালেন বনি কাপুর।

সম্প্রতি মুম্বাইতে জাহ্নবীর নতুন ছবি ‘মিলি’র ট্রেলার প্রকাশ হল। মেয়েকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন এই ছবির অন্যতম প্রযোজক বনি কাপুর।

শ্রীদেবীর সঙ্গে জাহ্নবীর তুলনা নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে বনি বলেন, “চরিত্রের অংশ হয়ে ওঠার ব্যাপারে প্রত্যেকের নিজস্ব পদ্ধতি রয়েছে। শ্রীদেবীর নিজস্ব পদ্ধতি ছিল। জাহ্নবীও নিজের মতো করেই চরিত্রের মধ্যে প্রবেশ করে। আমার মেয়ে সবে ওর যাত্রা শুরু করেছে। তাই শ্রীদেবীর কোনও কাজের সঙ্গেই ওর কোনও রকম তুলনা করা উচিত নয়।”

এই প্রসঙ্গে বনি আরও বলেন, “খুব অল্প বয়সে ক্যারিয়ার শুরু করে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রায় দেড়শ’ থেকে দুশ’ ছবি করার পর কিন্তু শ্রীদেবীকে উত্তর ভারতের দর্শকরা পেয়েছিলেন। ওর পরিক্রমা আর আমার মেয়ের যাত্রার মধ্যে পার্থক্য রয়েছে।”

সাথী


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১