• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

সরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

এনবি নিউজ : সরকার  রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের তাদের প্রতিষ্ঠানের খরচে বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছে। গতকাল
অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত সকল আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।
এই নতুন আদেশের আওতায় যে সব সরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে তার মধ্যে রয়েছে সকল মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ সংস্থা, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাসমূহ।
তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সীমিত আকারে বিদেশ ভ্রমণ করা যেতে পারে।
এর আগে কোভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং চলমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটেও কর্মকর্তা-কর্মচারীদের সরকারি খরচে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
এর আগে মে মাসে অর্থ মন্ত্রণায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার পাশাপাশি সরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সকল কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১