• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নেইমারের বড় ভুল হলো ব্রাজিলিয়ান হয়ে জন্ম নেওয়া : রাফিনিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

বার্সা ছেড়ে পিএসজিতে ব্রাজিলের রাফিনিয়া | স্পোর্টস | দেশ রূপান্তর
রাফিনিয়া

লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টাইনরা আর ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগিজরা যে আবেগ ধারণ করেন, নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ানদের অনুভূতি এর পুরো উল্টো বলে মনে করেন রাফিনিয়া, ‘আর্জেন্টাইন সমর্থকেরা মেসিকে ঈশ্বর মনে করে, পর্তুগাল সমর্থকেরা রোনালদোকে মনে করে রাজা। আর ব্রাজিলের সমর্থকেরা নেইমারের পা ভাঙায় উল্লাস করে। কী দুঃখজনক ব্যাপার।’

ইনস্টাগ্রাম পোস্টে নিজের হতাশা প্রকাশ করে ব্রাজিলে জন্ম নেওয়াটা নেইমারের দুর্ভাগ্য বলেও মন্তব্য রাফিনিয়ার, ‘নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল হচ্ছে ব্রাজিলিয়ান হয়ে জন্ম নেওয়া। এই দেশ তার প্রতিভা এবং ফুটবলের জন্য যোগ্য নয়।’

ব্রাজিলিয়ানদের মধ্যে গোলের বিচারে পেলের পরেই অবস্থান নেইমারের। তিনবারের বিশ্বকাপজয়ী ৯২ ম্যাচে করেছিলেন ৭৭ গোল। ১২২ ম্যাচে ৭৫ গোল নিয়ে তাঁকে টপকে যাওয়ার অপেক্ষায় নেইমার।

তবে কাতার বিশ্বকাপে সেই সুযোগ কতটা পাবেন, তা নিয়ে সংশয় আছে। ‘জি’ গ্রুপে ব্রাজিলের প্রথম ম্যাচে পাওয়া চোটের কারণে সোমবারের সুইজারল্যান্ড ম্যাচ তো মিস করবেনই, ক্যামেরুনের বিপক্ষে পরের ম্যাচ নিয়েও শঙ্কা আছে। ডান পায়ের গোড়ালির চোটে কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, সেটিও এখনো অস্পষ্ট।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১