• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

দিল্লির নতুন সংসদ ভবনের আকৃতি নিয়ে প্রশ্ন অমিতাভ বচ্চনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ মে, ২০২৩

এনবি নিউজ : ২৮ মে দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকে সংসদ ভবনে সাজো সাজো রব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। বেদমন্ত্র পাঠ করে, পুজো এবং যজ্ঞে অংশ নিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন মোদী। তিনি সর্বধর্ম প্রার্থনাতেও অংশ নেন। নতুন সংসদ ভবনের উদ্বোধনে বড় সার্টিফিকেট এল বাদশাহ শাহরুখ খানের কাছ থেকে। তবে এ বার নয়া এই সংসদ ভবন নিয়ে প্রশ্ন তুললেন শেহনশাহ প্রাক্তন সাংসদ অমিতাভ বচ্চন।

এক দিকে সংসদ ভবনের প্রশংসা করেছেন তিনি। পাশপাশি কিছু প্রশ্ন যা ঘুরপাক খাচ্ছে তাঁর মনে, সে কথাও নিজের ব্লগে জানান। অমিতাভ লেখেন, ‘‘দেশের সংসদের নতুন ভবন খুলেছে। প্রাক্তন সাংসদ হিসাবে আমার অনেক শুভেচ্ছা। যদিও আমি জানতে চাই কেন এটির আকৃতি ঠিক এ রকম। এর ধর্মতাত্ত্বিক, পৌরাণিক, জ্যোতিষ শাস্ত্রীয় অর্থ ঠিক কী?’’

নতুন সংসদ ভবন (ভারত) - উইকিপিডিয়া

তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে ইলাহাবাদ কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন। কিন্তু ৩ বছর পর বিদায় নেন রাজনীতি থেকে। তার পর থেকে এখন পর্যন্ত সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে।সংসদ ভবনের উদ্বোধন নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। এই অনুষ্ঠানকে মোদীর ‘রাজ্যাভিষেক’ বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধীদের কটাক্ষ রয়েছে তবে উদ্বোধনের দিন সকালে সাদা কুর্তা, সোনালি জ্যাকেট এবং তার সঙ্গে মানানসই উত্তরীয় পরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  প্রণাম করেন নতুন ভবনকে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০