• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

এইচটি ইমামের প্রথম জানাজায় মানুষের ঢল, দাফন বনানী কবরস্থানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

এনবি নিউজ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের প্রথম জানাজা বেলা ১১টা ৫০ মিনিটে তার  জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। নিজ গ্রামে তার প্রথম জানাজায় মুসল্লিদের ভিড় দেখা গেছে। তার মরদেহ হেলিকপ্টারে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হচ্ছে।

আজ বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ হেলিকপ্টারে করে উল্লাপাড়ায় সোনতলায় নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। এর পর তাকে গার্ড অব অনার প্রদান ও মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এইচটি ইমামের ছেলে সাংসদ তানভীর ইমাম। সেখান থেকে দুপুর ১২টায় তার মরদেহ হেলিকপ্টারে জাতীয় শহীদ মিনারে নেওয়া হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামকে।

প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা বুধবার রাত সোয়া ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১