• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ইকুয়াটোরিয়াল গিনিতে ডিনামাইট বিস্ফোরণ, নিহত ২০, আহত ছয় শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ মার্চ, ২০২১

এনিবি নিউজ : মধ্য আফ্রিকার দেশ ইকুয়াটোরিয়াল গিনিতে সেনা ব্যারাকের কাছে ভয়াবহ ডিনামাইট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার দেশটির বাটা শহরের কাছে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।
এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় ধারণ করা অনেক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, গোটা এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। ধ্বংসস্তুপে চাপাপড়া মানুষ বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। ধারণা করা হচ্ছে বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

একাধিক টুইট করে স্বাস্থ্যকর্মীদের বাটা রিজিওনাল হাসপাতালে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আহতদের প্রচুর রক্ত প্রয়োজন। যাঁরা রক্ত দিতে আগ্রহী, তাঁরা যেন যোগাযোগ করেন। এ ছাড়া গুরুতর এবং খুব বেশি গুরুতর আহতদের চিকিৎসার জন্য তিনটি হাসপাতাল বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্থানীয় বাসিন্দা টিওডোরো নিগমা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁরা হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং কালো ধোঁয়া দেখতে পান। পরে আরও কয়েক দফায় বিস্ফোরণ হয়। ফলে গোটা এলাকায় ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১