• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

এবার দেশেই করোনার ভ্যাকসিন উৎপাদন হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ মার্চ, ২০২১

এনবি নিউজ : আজ সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘করোনার এক বছরে বাংলাদেশ: সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক আয়োজনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন এবার দেশেই করোনার ভ্যাকসিন উৎপাদন হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমাদের দেশে ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। আমরা সেই কাজ শুরু করে দিয়েছি। আমাদের দেশে অনেক বড় বড় ওষুধ কোম্পানি আছে, যাদের ভ্যাকসিন তৈরির সক্ষমতা আছে। আমরা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। অলরেডি কোনো কোনো কোম্পানি কার্যক্রম শুরু করেছে। এবার দেশেই উৎপাদন হবে করোনা ভ্যাকসিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না, বিনোদন কেন্দ্রগুলোতে ঘোরাঘুরি করছেন। কক্সবাজার যাচ্ছেন, সিলেট যাচ্ছেন, অধিকাংশ মানুষ মাস্ক পরছেন না। কিন্তু এখনো করোনা যায়নি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে, ভ্যাকসিন নিতে হবে।

করোনা যুদ্ধে যারা মারা গেছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আমরা অনেক মানুষকে হারিয়েছি। তবে করোনা এখনো চলে যায়নি। আর ভ্যাকসিন নিলেই করোনা মুক্ত হয়ে গেলাম, ভালো হয়ে গেলাম বিষয়টা এমন না। ভ্যাকসিন নেওয়ার পরও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সময় লাগে। তার মধ্যে সবাই আবার ভ্যাকসিন নেয়নি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১