• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েতের স্মরণে শোক সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

 

সাবেক সংসদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বৃহত্তর নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহমুদুর রহমান বেলায়েতের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা সদরের মাইজদী বাজার গ্রীণ হলে জেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সোহেলের সার্বিক তত্বাবধানে শোক সভা আয়োজিত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও মরহুম মাহমুদুর রহমান বেলায়েতের সহধর্মীনি বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি।

শোক সভায় জেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন মিন্টুর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহমুদুর রহমান বেলায়েতের জীবনি তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, মুক্তিযুদ্ধকালীন সি-জোনের কমান্ডার মোশারফ হোসেন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের।

শোক সভায় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিক সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

পরে দোয়া ও মোনাজাত শেষে দুই শতাধিক অসহায়-গরীব নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ডেস্ক রিপোর্ট, নোয়াখালী নিউজ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০