• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ মার্চ, ২০২১

এনবি নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের চিরাচরিত দায় চাপানোর রাজনীতি অব্যাহত রাখলেও জনগণের কাছে আজ স্পষ্ট যে, তারা রাজনৈতিক পরাজয় রুখতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে।
ওবায়দুল কাদের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সোমবার এসব কথা বলেন। তিনি রাজধানীর সরকারি বাসা থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো পরিস্কার।

তিনি বলেন, জ্বালাও পোড়াও রাজনীতি বিএনপি আবারও শুরু করছে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ওপর ভর করে। দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় সেজন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কে দিচ্ছে।
তিনি এসব দেশবিরোধী কর্মকাণ্ড রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে আওয়ামী লীগ ও সরকার প্রস্তুত বলেও জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব অপতৎপরতা রুখতে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের কর্মীদের বাস পোড়ানোর নির্দেশ দিয়ে দেশের সম্পদ বিনষ্টে অতীত ধারাবাহিকতায় প্রমাণ পেয়েছে, হত্যা,সন্ত্রাস আর আগুন সংস্কৃতি বিএনপির অপরাজনীতির কৌশল,যা আবারও প্রমাণ হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১