• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

বিমানবন্দরে ট্রলি থেকে ৮ মাসের শিশু উদ্ধার, ফেলে গেছেন সৌদী ফেরত মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

 

এনবি নিউজ : বিমানবন্দরে ট্রলির মধ্যে শিশুটি কাঁদছিল। বয়স মাত্র আট মাস। মুখে ফিডার, অথচ মায়ের খোঁজ মিলছে না। এই দৃশ্য দেখে আজ শুক্রবার সকাল ৯টার দিকে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন) শিশুটিকে উদ্ধার করে।

আজ দুপুরে বিষয়টি এনবি নিউজকে জানিয়েছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন। তিনি বলেন, ‘শিশুটি এখন ভালো আছে। সে আমাদের হেফাজতে রয়েছে।’

আলমগীর হোসেনের দাবি, ‘গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ওই শিশুকে নিয়ে তার মা শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। সারা রাত শিশুটির মা অ্যারাইভাল বেল্টের পাশে শিশুটিকে নিয়ে বসেছিলেন। কিন্তু আজ সকাল থেকে মাকে আর পাওয়া যাচ্ছিল না। পরে শিশুটিকে কাঁদতে দেখে আমরা তাকে উদ্ধার করি।’

এপিবিএনের এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা শিশুটির মাকে খুঁজছি। ভিডিও ফুটেজ দেখা হচ্ছে। এখন শিশুটিকে আমরা সেভাবে রেখেছি, যেভাবে রাখলে সে ভালো থাকবে।’

এপিবিএনের আরেকটি সূত্র ধারণা করে বলছে, প্রবাসী ওই নারী সৌদি আরবে থাকাকালীন অপর এক প্রবাসীকে বিয়ে করেন। কিন্তু, শিশুটির জন্মের পর স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটেছে কিংবা তাঁর স্বামী হয়তো এই সন্তানকে অস্বীকার করেছে। ফলে লোকলজ্জার ভয়ে শিশুটিকে এখানে ফেলে রেখে গেছেন ওই নারী।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১