• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নির্মিত হবে ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’র সিক্যুয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : চলচ্চিত্রের মুভিলর্ড’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। গত আড়াই মাসে তিনি তিনটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন। এগুলো হলো ‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হারকিউলিস’ এবং ‘যেমন জামাই তেমন বউ’।

এবার আরও চমক নিয়ে আসছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা। ২০০৬ সালে ডিপজল প্রযোজিত এফ আই মানিক পরিচালিত ব্যবসা সফল সিনেমা ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’র সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন। এই দুই সিনেমার সিক্যুয়াল নির্মাণ করবেন পরিচালক মনতাজুর রহমান আকবর। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে সিনেমা দুটির স্ক্রিপ্ট।

ডিপজল জানান, লকডাউন শেষ হওয়ার পরই সিনেমা দুটির শুটিং শুরু হবে। এতে নতুন নায়ক-নায়িকা থাকবে।

তার ভাষ্য, ‘সিনেমার দুঃসময়ে “কোটি টাকার কাবিন” ও “চাচ্চু” চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অশ্লীল যুগের অবসান ঘটাতেও সিনেমা দুটি ভূমিকা রেখেছিল। তাই আমার ধারাবাহিক সিনেমা নির্মাণের পরিকল্পনায় এর সিক্যুয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছি। আশা করছি, আমার নির্মিত এসব সিনেমা মুক্তির মাধ্যমে চলচ্চিত্রের মন্দাবস্থা কাটাতে ভূমিকা রাখবে।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০