• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

লাইফ সাপোর্টে কবরী, দেশবাসীর কাছে দোয়া চাইলেন ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় তাঁকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, ‘উনার (কবরী) ফুসফুসের অবস্থা ভালো নয়, অক্সিজেন লেভেল ওঠানামা করছে।’

এদিকে কবরীর ছেলে শাকের চিশতী বৃহস্পতিবার সন্ধ্যায় এনবি নিউজকে জানিয়েছেন, মায়ের অবস্থা জটিল, এখন কথা বলার মতো অবস্থায় নেই। তবে এক ভিডিও বার্তায় শাকের চিশতী জানিয়েছেন, ‘আমরা আশাবাদী, মা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।’

গত ৫ এপ্রিল সারাহ বেগম কবরীর করোনা পজিটিভ রিপোর্ট এলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল তাঁকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

সবর্শেষ কবরী সরকারি অনুদানের ‘এই তুমি সেই তুমি’ সিনেমা পরিচালনা করেছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০