• বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩ জুলাই, ২০২১

এনবি নিউজ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন। উপজেলার হাতিয়া নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজ শনিবার সকালে কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মাছভর্তি একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ তিন জন নিহত হন। এ সময় আহত হন আরও সাত জন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং অগ্নিকাণ্ড ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০