• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

খুলনায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৫ জুন, ২০২১

এনবি নিউজ : খুলনায় গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাস এবং এর উপসর্গে ৯ জন মারা গেছে। এ ছাড়া খুলনায় এই প্রথমবারের মতো শনাক্তের হার ৫০ শতাংশ ছাড়িয়েছে।

খুলনার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন মোট ৯ জন করোনা ও উপসর্গে মারা গেছেন। তাঁদের মধ্যে একজন করোনা উপসর্গ নিয়ে এবং বাকি আট জন করোনায় মারা গেছেন। খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন সাত জন। তাঁদের মধ্যে ছয় জন করোনা পজিটিভ ছিলেন এবং একজন করোনার উপসর্গ নিয়ে এখানে চিকিৎসাধীন ছিলেন।

অপরদিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় দুজন মারা গেছেন। এবং খুলনা সদর হাসপাতালে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, খুলনায় গত বুধবার শনাক্তের যে হার ছিল ৩৩ শতাংশ, গতকাল বৃহস্পতিবার তা দাড়িয়েছে ৫৪ শতাংশে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে ।

খুমেক হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়াজের পাঠানো রিপোর্ট থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার খুলনায় মোট ৩২১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৭৬ জনের। শতকরা হিসাবে যা ৫৪ শতাংশ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০