• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে ‘মালামাল চুরির সময়’ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২ জুলাই, ২০২১

এনবি নিউজ : বাগেরহাটে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে তামার তার চুরির সময় তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরের গনাত্রা হেভি লিফটার্স কোম্পানির সাইট থেকে আজ শুক্রবার ভোরে ওই তিন জনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের মিরাজুল ইসলাম শেখ (২৪), বর্নি গ্রামের লতিফুর রহমান (২০) ও মো. নাইম মুন্সী (২০)। তাঁদের নিকট থেকে তামার তারসহ চুরি হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভারতীয় নাগরিক প্রদীপ কুমার বেরা নামের একজন সাইট ইনচার্জ বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা করেছেন। মামলায় আটক ওই তিন জনসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুদ্দীন জানান, নির্মাণাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরির সময় তিন জনকে আটক করে থানায় সোপর্দ করেছেন বিদ্যুৎকেন্দ্রের কর্মচারীরা। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আদালত আসামিদের জেল-হাজতে পাঠিয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০