• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৮ জুলাই, ২০২১

এনবি নিউজ : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃত ১৭ জনের মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ছিল। উপসর্গ নিয়ে মারা গেছে ১১ জন। আর, একজনের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে রাজশাহীর ছয় জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের চার জন, পাবনার দুজন, নওগাঁর একজন, বগুড়ার একজন এবং ঝিনাইদহের একজন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আর, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৬ জন। বর্তমানে হাসপাতালের ৪৫৪টি করোনা বেডে ৫০৬ জন রোগী ভর্তি রয়েছে। নতুন ভর্তি হওয়া ৬০ জনের মধ্যে রয়েছে রাজশাহীর ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জের নয় জন, নাটোরের নয় জন, নওগাঁর চার জন, পাবনার নয় জন, কুষ্টিয়ার দুজন, জয়পুরহাটের একজন এবং মেহেরপুরের একজন।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের বয়স বিশ্লেষণে দেখা গেছে—১১ থেকে ২০ বছরের মধ্যে মারা গেছে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন এবং ৬১ বছরের ঊর্ধ্বে মারা গেছেন পাঁচ জন। মৃতদের মধ্যে আট জন পুরুষ এবং নয় জন নারী।

এদিকে, জেলা সিভিল সার্জন অফিস থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে—গতকাল শনিবার এক হাজার ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২১৫ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৮ দশমিক ৮৩ শতাংশ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০