• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নেত্রকোনায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ৩ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : নেত্রকোনা সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাছবাহী পিকআপভ্যানের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক জন। উপজেলার বাগড়া নামক স্থানে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জন হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাছ ব্যবসায়ী রনি মিয়া, তাঁর চাচাতো ভাই জনি মিয়া ও পিকআপের চালক আবু চাঁন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা থেকে মাছ বহনকারী একটি পিকআপভ্যান ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পিকআপটি নেত্রকোনা সদর উপজেলার বাগড়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তাঁর চাচাতো ভাই জনি মিয়া নিহত হন। এ সময় গুরুতর আহত হন পিকআপের চালক আবু চাঁনসহ আরও একজন। পরে তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে আবু চাঁনের মৃত্যু হয়। এ ছাড়া আহত অপর জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, দুজনের মরদেহ শ্যামগঞ্জ পুলিশ ফাঁরিতে রাখা হয়েছে। আরেক জনের মরদেহ মমেকের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ তিনটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১