• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২২ মে, ২০২৬

এশিয়ার অন্যতম বৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম (মামুন) কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচনে ৪ হাজার ৩০৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোট অর্জনের মাধ্যমে বিজয়ী হন।

অ্যাডভোকেট মামুন বর্তমানে সুপ্রিম কোর্ট ও ঢাকা বারের নিয়মিত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্রজীবন থেকেই রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিটের সদস্য এবং ইউআইটিএস ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (উলা) বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের নিয়মিত সদস্য, নোয়াখালী জেলা সমিতি ঢাকার আজীবন সদস্য এবং বেগমগঞ্জ যুবকল্যাণ সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

শিক্ষাজীবনে এলএল.বি (অনার্স) ও এলএল.এম সম্পন্ন করার পর ২০১৮ সালে ঢাকা জজকোর্টের আইনজীবী হিসেবে এবং ২০২৩ সালে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। এরপর থেকে তিনি সুনামের সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করে আসছেন।

জানা যায়, এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট মামুন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদেই জাতীয়তাবাদী ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে।

ঢাকা বারের এবারের নির্বাচনে বিএনপি জোটের নীল প্যানেল, জামায়াত জোটের সবুজ প্যানেল এবং স্বতন্ত্র হলুদ প্যানেলসহ মোট তিনটি প্যানেলের ৫৩ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নোয়াখালী জেলার একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পান অ্যাডভোকেট নজরুল ইসলাম (মামুন)।

গত ২৯ ও ৩০ এপ্রিল বৃষ্টিস্নাত পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৭ হাজার ৬৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম (মামুন) বলেন, “এই বিজয় শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমার সহকর্মী আইনজীবী, শুভাকাঙ্ক্ষী এবং নোয়াখালী তথা বেগমগঞ্জবাসীর ভালোবাসার প্রতিফলন। যারা আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আইনজীবীদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করবো। পাশাপাশি আমি যেন সততা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের পাশে থাকতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১