• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

গত দুই দিনে দেওয়া হলো ৮০ লাখ ৯৩ হাজার ডোজ টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

এনবি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ লাখ করোনা প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার। ঘোষণা ছিল, লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত বিশেষ এই গণটিকা কার্যক্রম চলবে। সে অনুযায়ী, গত দুই দিনে সবমিলিয়ে দেওয়া হয়েছে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ ডোজ টিকা।

এর মধ্যে মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ এবং পরেরদিন বুধবার দেওয়া হয়েছে ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ। অর্থাৎ দুই দিনে  এর মধ্যে বুধবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১১ লাখ ৮৬ হাজার ৯৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৫১ জনকে।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বুধবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এই মুহূর্তে টিকা মজুত আছে ৭৬ লাখ ১১ হাজার ৮৪ ডোজ। আর টিকা নেওয়ার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৭৮ জন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১