• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৪ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় নারী ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা।

আটককৃত রোহিঙ্গারা হলেন এহেসান উল্লাহ (২২) কিসমতারা (২১) সুমাইয়া(৫) সেনোয়ারা (২৫) আকিফা আক্তার (৩) মোহাম্মদ রাসেদ উল্লাহ (১০মাস) রিয়া মনি (৪) সিপা মনি(২) নূরুল আজিম (২৩) সৈকত আরা (১৮) নূরুল হাকিম (১০) মো. ইব্রাহিম (৩১) জামালিদা (২৬) আবদুল কাদের (৮) নূরকাইদা (৫) ফাতেমা (১০মাস) আলমরিজা (৭) মো.আলী (১৯) সেফায়েত উল্লাহ (২৮) হাসিনা (২৬) সুমাইয়া (৫) নয়ন (১২) এবং জান্নাতুল ফেরদৌস (৮)।

বৃহস্পতিবার  রাত ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাসানচর থেকে উত্তর দক্ষিণ দিকের ১০ কিলোমিটার দূরে জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা পুলিশ সূত্র  জানায়,  বুধবার রাত আনুমানিক ২টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর উদ্দেশ্যে গোপনে জঙ্গলে অবস্থান নেয়। জানা যায়, দালালের মাধ্যমে বোট যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে পলায়ন করতে তারা জঙ্গলে অবস্থান নিয়েছিল।

এ বিষয়ে  নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম  বৃহস্পতিবার রাতে  ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের মাধ্যমে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০