• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিজ্ঞাপনমুক্ত বিদেশি টিভি চ্যানেল সম্প্রচারকে স্বাগত জানিয়েছে অ্যাটকো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : বিদেশি টিভি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত (ক্লিন ফিড) সম্প্রচার বাস্তবায়নে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। সংগঠন দুটি বলেছে, আইন বাস্তবায়নে সরকারকে সবার সহায়তা করা উচিত।

ক্লিন ফিড এবং যথাযথ ডিজিটাইজেশনের মধ্যে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে এই আইন সব অংশীজনের স্বার্থ নিশ্চিত করবে উল্লেখ করে অ্যাটকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন, আইনটি সব পক্ষের জন্য লাভজনক সমাধান রয়েছে, যদিও এতে কিছুটা সময় লাগতে পারে। সুতরাং, আমাদের সেই সময় পর্যন্ত ধৈর্য দেখানো উচিৎ। তিনি আরও বলেন, ক্লিন ফিড আইন বাস্তবায়নের বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের আজকের বক্তব্যের সঙ্গে আমি একমত।

মোজাম্মেল হক বাবু বলেন, সরকার বিদেশি টিভি চ্যানেলের ক্লিন ফিড প্রোগ্রাম প্রচার করা বন্ধ করেনি, বরং স্থানীয় অপারেটররা ক্লিন ফিড প্রোগ্রাম সম্প্রচার করতে না পারায় সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

তবে সব বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করার প্রয়োজন নেই উল্লেখ করে মোজাম্মেল হক বাবু বলেন, যে সব অপারেটর এখানে বিদেশি টিভি চ্যানেল প্রচার করে তারা বিষয়টি নিয়ে আলোচনা করতে সরকারের সঙ্গে বসতে পারেন।

কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)-ঐক্য পরিষদের একটি দল আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে যথাযথ ক্লিন ফিড ও ডিজিটালাইজেশনের জন্য সরকারের সঙ্গে বসতে চেয়েছিল বলে উল্লেখ করেন অ্যাটকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

কোয়াবের বিক্ষোভের কথা উল্লেখ করে মোজাম্মেল হক বাবু বলেন, এই আন্দোলন কোনও ফলাফল আনবে না বরং আমাদের আইন মেনে চলা উচিৎ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০