• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : নির্বাচন নিয়ে কোনো খেলা হবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি সব দলের কাছে গ্রহণযোগ্য একটি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সেতু পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না। নির্বাচনের মতোই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের মেয়াদ যেহেতু শেষ হয়ে আসছে, প্রধানমন্ত্রী গতকাল বলে দিয়েছেন কীভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। রাষ্ট্রপতি কোনো বিশেষ দলের স্বার্থে এটা করবেন না, তিনি সবাইকে নিয়েই একটি সার্চ কমিটি গঠন করবেন এবং একটি নির্বাচন কমিশন গঠন করবেন।’

এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা আন্দোলনের নামে সহিংসতা করতে চায়, আমরা প্রস্তুত আছি। আন্দোলন শান্তিপূর্ণভাবে করার অধিকার সব গণতান্ত্রিক দলের আছে। কিন্তু, আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করা হয়, জনগণের জানমালের জন্য হুমকি সৃষ্টি করা হয়, সে অবস্থায় আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিরোধ করবে এবং সমুচিত জবাব দেবে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১