• রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : ভূমিকম্পের ঝুঁকিতে থাকা সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১‌ টা ২৮ মিনিটে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৫। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে, মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, এই ভূমিকম্পের উৎপত্তি মায়ানমারে। সিলেটে কম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষিতর খবর পাওয়া যায়নি।

সিলেটকে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বারবারই বলে আসছেন বিশেষজ্ঞেরা। সক্রিয় চ্যুতির কারণে এখানে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি সিলেটে বেশ কয়েকটি ছোট ছোট ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

এর আগে গত ৭ জুন এক মিনিটের ব্যবধানে সিলেটে দুই দফায় ভূমিকম্প হয়। তার আগে গত ৩০ ও ৩১ মে পাঁচ দফা কেঁপে ওঠে সিলেট।

বারবার ভূমিকম্পের ফলে সিলেটের মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১