• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : আজ সোমবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতি বছরের মতো বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি।

তথ্যপ্রযুক্তিতে কন্যাশিশুদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল জেনারেশন, আওয়ার জেনারেশন অর্থাৎ ডিজিটাল প্রজন্মই— আমাদের প্রজন্ম’।

বিশ্বজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতি বছর দিবসটি পালন করে থাকে।

দিবসটি উপলক্ষ্যে দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে সভা, সেমিনার, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ‘কিশোরী-কিশোরদের আত্মোন্নয়নে ইতিবাচক পরিবেশের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

ইউনিলিভার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও চাইল্ড অ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্ক যৌথভাবে এটি আয়োজন করেছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১