• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. আরিফ মাহমুদ।

এর আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে নিয়মিত চেকআপের অংশ হিসেবে হাসপাতালে যান খালেদা জিয়া।

এ প্রসঙ্গে খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছেন বিএনপি চেয়ারপারসন। শরীরে তাপমাত্রাও আছে কিছুটা। এভারকেয়ারে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাব উদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড উনার সব কিছু পর্যালোচনা করবেন। বোর্ড তাকে দেখবেন, এর পর জানানো হবে ম্যাডামের সর্বশেষ অবস্থা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০