• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে সংক্ষিপ্ত মিছিল করে বামজোট। কুমিল্লা, রাজশাহী, হাতিয়াসহ সারাদেশে পূজামণ্ডপে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার করার দাবিতে এ সমাবেশ করে বামজোট।

সমাবেশে বক্তব্য রাখেন ‑ জোটের শরিক সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জোট সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বামনেতা অধ্যাপক আবদুস সাত্তার, রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভুঁইয়া প্রমুখ।

সমাবেশে একজন বক্তা বলেন, ভোটের রাজনীতি করতে গিয়ে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটানো হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি আড়াল করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেন অপর এক বক্তা।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০