• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বালি দ্বীপে ভূমিকম্প, শিশুসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

এনবি নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ৪ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে তিন বছরের এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ ভূমিকম্প আঘাত হানে বলে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। শনিবার স্থানীয় সময় ভোরের দিকে ভূমিকম্পটি বানজার ওয়াংসিয়ানে আঘাত হানে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল বালির বন্দর শহর সিংগারাজা থেকে ৬২ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে। গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দ্বীপটির পূর্বদিকের কারাঙ্গাসেম ও বাংলি জেলার।

ভূমিকম্পের কারণে দ্বীপের অনেকে আতঙ্কে রাস্তা নেমে আসেন। বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়। আঘাত হানায় বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস্তূপে চাপা পড়া গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১