• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

তালিকা পেলে এ মাসেই স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

এনবি নিউজ : আগামী ৩০ অক্টোবরের মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে আইসিটি মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে। এই তালিকা পেলে এ মাসেই ওই বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে খুদে ডাক্তারদের মাধ্যমে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ এবং ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’-এর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকাদান কার্যক্রমের জন্য স্বাস্থ্য বিভাগ প্রস্তুত। স্কুলে যারা যায়—এমন শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি। এদের জন্য তিন কোটি ডোজ টিকা লাগবে। আমাদের হাতে টিকা আছে।’

তিনি বলেন, ‘আমরা এখন অপেক্ষায় আছি নিবন্ধনের জন্য। নিবন্ধন আইসিটি বিভাগের মাধ্যমে হবে। শিক্ষা মন্ত্রণালয় তালিকা আইসিটি বিভাগকে দেবে। তারা তাদের সিস্টেমে নিয়ে নেবে। তখন থেকে শিক্ষার্থীরা নিবন্ধন করে টিকা নিতে পারবে। একবারে সব নিবন্ধন করা সম্ভব না। নিবন্ধন হতে থাকবে, আমরা টিকাও দিতে থাকবো।’

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের কয়েকটি স্কুলের ১২০ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলক ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। তাদের ১০ থেকে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।

সেদিন জাহিদ মালেক জানিয়েছিলেন, পর্যবেক্ষণ শেষে সারা দেশে ১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হবে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১