• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলো ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১ সংবাদটির পাঠক ৩ জন

এনবি নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার বিকালে বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সভায় ইউএসএআইডি বাংলাদেশের পরিচালক রেন্ডন বি অলসন, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ড্যানা এল ওলডস, ইউএসএআইডির রাজনৈতিক প্রক্রিয়া বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের পরিচালক আব্দুল আলীম, সিনিয়র পরিচালক আমিনুল এহসান, প্রোগ্রাম ম্যানেজার শাম্মী লায়লা ইসলাম এবং চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।

এ সময় জিএম কাদের প্রতিনিধি দলের সদস্যদের শুভেচ্ছা জানান। ডিআই’র প্রতিনিধি দলের সদস্যরাও তাকে ধন্যবাদ জানান।

সভায় রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিনিধি দলটি জাতীয় পার্টির নেতাকর্মীদের জন্য নেতৃত্বের উন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে চলমান কর্মশালার অগ্রগতি জানান জাতীয় পার্টির চেয়ারম্যানকে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৬ অপরাহ্ণ
    এশা রাত ৭:১২ অপরাহ্ণ